ভর্তির তথ্য
কান্টাহাটী হাফিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানা
ভর্তি ফরমে প্রয়োজনীয় তথ্য
ভর্তির জন্য নিচের তথ্যগুলো সংগ্রহ করে রাখুন:
- ছাত্রের নাম
- স্ট্যাম্প সাইজের ছবি (সফট কপি অনলাইনে আবেদনের ক্ষেত্রে)
- ছাত্রের জন্ম তারিখ
- পিতার নাম
- মোবাইল নং
- পেশা (পিতার)
- পূর্বে যে প্রতিষ্ঠানে পড়েছে তার নাম
- পূর্বে যে শ্রেণীতে পড়েছে ঐ শ্রেণীর নাম
- এখন যে শ্রেণীতে পড়বে ঐ শ্রেণীর নাম
- স্থায়ী ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
- বর্তমান ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
- অভিভাবকের নাম
- অভিভাবকের পেশা
- অভিভাবকের ঠিকানা (গ্রাম, পোস্ট আফিস, উপজেলা/থানা, জেলা)
- সম্পর্ক (বাবা, মা, ভাই, বোন, অন্যান্য)
- মোবাইল নং (অভিভাবকের)
- ছদকার উপযোগী কিনা? (হ্যাঁ/না)
- কুতুবখানা থেকে কিতাব নেবে কিনা? (হ্যাঁ/না)
- আবেদন করার তারিখ
- আবেদন কারির স্বাক্ষর
ভর্তির সময় জমা দেয়ার কাগজপত্র
শিক্ষার্থীকে ভর্তি ফরমের সাথে নিম্নের কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে:
- স্ট্যাম্প সাইজ দুই কপি ছবি
- জন্ম নিবন্ধনের ফটোকপি
- পিতা/মাতার আইডি কার্ডের ফটোকপি
অনলাইন পেমেন্ট সম্পর্কে বিশেষ নির্দেশনা (বিকাশ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং)
ভর্তি ফি বা অন্য কোন অর্থ অনলাইনে (বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোন মোবাইল ব্যাংকিং) দিতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে নির্ধারিত ব্যক্তির নম্বরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান। টাকা পাঠানোর সময় ক্যাশআউট ফি নিজ দায়িত্বে যোগ করে মোট যে পরিমাণ দরকার সেই পরিমাণ পাঠাবেন।
- পেমেন্ট সফল হওয়ার পর যে রেফারেন্স নম্বর / ট্রানজেকশন আইডি আসবে সেটি সযত্নে সংরক্ষণ করুন।
- ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করার সময় ফরমে ওই রেফারেন্স নম্বর অবশ্যই লিখুন।
- ফরমে উল্লেখ করুন কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন।
- সম্ভব হলে পেমেন্ট সফল হওয়ার পর যে স্ক্রিন দেখা যায় (সাকসেসফুল পেমেন্ট/কনফার্মেশন স্ক্রিন) তার একটি স্ক্রিনশট তুলে ফরমের সাকসেসফুল পেমেন্ট সেকশনে আপলোড করুন। এতে দ্রুত যাচাই করা সহজ হয়।
স্মরণযোগ্য: রেফারেন্স নম্বর, পাঠানোর নম্বর ও টাকার পরিমাণ ফরমে সঠিকভাবে দিলে এবং প্রয়োজনে স্ক্রিনশট দিলে ভর্তি প্রক্রিয়া দ্রুত ও সুবিধাজনক হয়।
যোগাযোগ
ঠিকানা:গ্রামঃ কান্টাহাটী, পোঃ টোপেরবাড়ী, ইউপিঃ কুশুরা, উপজেলাঃ ধামরাই, জেলাঃ ঢাকা
মোবাইল: +8801626615645, +8801742750761
ইমেইল: mdshabbirahmad214@gmail.com
