• তোমার জ্ঞানকে পরিপূর্ণ করো।
    মাদ্রাসায় শিক্ষা নিয়ে।
    কুরআন-হাদিসের আলোকে গড়ে উঠা আমাদের মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।
  • সেরা শিক্ষা
    তোমার উন্নত ভবিষ্যতের জন্য
    আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান।
  • সবার জন্য শিক্ষা
    আমাদের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলুন।

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব/জনাবা,

বাদ সালাম আরজ এই যে কান্টাহাটী হাফিজুল উলূম মাদরাসা ও এতিমখানাটি হক্কানী আলেম-ওলামা ও দ্বীনদার শিক্ষানুরাগীদের অক্লান্ত প্রচেষ্টায় ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগান্তকারী একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৭৬ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা, অংক, ইংরেজী, ইতিহাস, ভূগোল, (১ম-৭ম শ্রেণি), নূরাণী, মক্তব, নাজেরা, হিফজুল কুরআনসহ কিতাব বিভাগের তাইসির, মিযান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া-শরহে জামী, শরহে বেকায়া ও জালালাইন জামাত পর্যন্ত সুযোগ্য শিক্ষক-মন্ডলী দ্বারা পাঠদান হইতেছে। অত্র মাদরাসায় এতিম, অসহায় গরিব মেধাবী ছাত্র অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে কিছু ছাত্রকে ফ্রি-খানা (আনুষ্ঠানিক বোর্ডিং চালু আছে এবং এবং বর্তমানে ১৭১ জন লিল্লাহ বোর্ডিং এ খানা খাইতেছে), জামা-কাপড়, ঔষধপত্র, যাতায়াতসহ বিভিন্ন খরচ মাদ্রাসার পক্ষ হতে বহন করা হয়। যাহা আপনাদের দেওয়া যাকাত, ফেত্রা, সদকা, মান্নত, কুরবানীর পশুর চামড়া বা তার মূল্যের দানের অর্থ দ্বারা বহন করা হয়। অতএব মেহেরবানী করে অত্র মাদরাসায় আপনাদের যাকাত, ফেত্রা, সদকা, মান্নত কোরবানীর পশুর চামড়া বা তার মূল্য, সাধারন দান ও এককালীন দান করে ইলমে দ্বীন শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন...

কেন আমাদেরকে নির্বাচন করবেন?

সেরা পরিবেশ

আমাদের মাদ্রাসায় শান্তিপূর্ণ ও শিক্ষামূলক পরিবেশ রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন ক্লাসরুম, সুন্দর প্রাঙ্গণ এবং আধ্যাত্মিক পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে।

সেরা শিক্ষক

অভিজ্ঞ ও যোগ্য আলেম-ওলামাদের দ্বারা পাঠদান করা হয়। আমাদের শিক্ষকগণ কুরআন-হাদিসের জ্ঞানে পারদর্শী এবং আধুনিক শিক্ষায় দক্ষ।

কম খরচে পরিষেবা

সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় এবং বিনামূল্যে শিক্ষার সুবিধা রয়েছে।

মাদ্রাসার শিক্ষা বিভাগসমূহ

আমাদের মাদ্রাসায় ইসলামী শিক্ষার বিভিন্ন বিভাগে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।

0

শিক্ষক

0

শ্রেণী

0

শিক্ষার্থী

আমাদের শিক্ষকবৃন্দ

অভিজ্ঞ ও যোগ্য আলেম-ওলামাদের দ্বারা পাঠদান করা হয়। আমাদের শিক্ষকগণ কুরআন-হাদিসের জ্ঞানে পারদর্শী।

নোটিশ বোর্ড

শিক্ষা প্রতিষ্ঠানের সকল গুরুত্বপূর্ণ নোটিশ ও ঘোষণা এখানে প্রকাশিত হয়।
নিয়মিতভাবে নোটিশ বোর্ড দেখুন।

আমাদের অবস্থান

কান্টাহাটী জামে মসজিদ এবং কান্টাহাটী হাফিজুল উলূম মাদরাসা ও এতিমখানা পাশাপাশি অবস্থিত।

আমাদের সাথে যোগাযোগ করুন